মোঃ জয়নাল আবেদীন:
ভালোবাসা দিবস মানেই যুগলদের বাড়তি আকর্ষণ।এই দিনটাকে ঘিরে থাকে নানান জল্পনা কল্পনা।এছাড়া বিশেষ দিন হওয়ায় অলিগলিতে দেখা যায় ফুলের সমাহার এবং প্রেমিক-প্রেমিকাদের খুনসুটি।আর সেই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আসছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও”তোরে এক দেখাতে মনে ধরেছে”।গানটির মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও হালের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অমি।যার কয়েকটি গান ইতিমধ্যে দর্শক বেশ লুপে নিয়েছেন।সেই সুবাদে ডান্স ঘরানার এই গানটিতে বাজিমাত করবে বলে ধারণা করছেন অনেকেই।

সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি।হাবিব রহমানের নৃত্য পরিচালনায় গানটিতে অভিনয় করেছেন কন্ঠশিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা শিরিন শিলা। মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসকে সামনে রেখে খুব শীঘ্রই ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউবে দেখা যাবে।

তরুণ নির্মাতা সেলিম রেজা বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।
অভিনেত্রী শিরিন শিলা বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি।কিন্তু তোরে এক দেখাতে মনে ধরেছে মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে।তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত।আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।
কন্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, তোরে এক দেখাতে মনে ধরেছে গানটি আমার অতি পছন্দের একটি গান।গানটির টিউন আগে রেডি করা ছিল।একদিন যখন সেলিম ভাইকে শোনায় তিনি খুব পছন্দ করেন।তৎক্ষণাৎ বলেন এই গানটি নিয়ে আমি কাজ করব।আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে।আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছে চিত্রনায়িকা শিরিন শিলা।এর আগে দুই চাকার সাইকেল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল।পরে পরী পাইছিরে গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল।এখন তোর দেখাতে মন ধরেছে গানটিতে ডান্স রয়েছে। কোরিওগ্রাফার হাবিবুর রহমান ভাই গানের মতোই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এছাড়া গানটির অডিও এবং মিউজিক ভিডিও ছিল বিগ বাজেটের সেই অনুযায়ী খরচ হয়েছে।আশা করি সকলের ভালো লাগবে।
ডান্স কোরিওগ্রাফার হাবিব রহমান বাংলাদেশ নিউজ টুডে’কে বলেছেন,আমি মনে করি, “তোরে এক দেখাতে মনে ধরেছে” গানটির মিউজিক ভিডিও নতুন বছরের ধামাকা।গানটির কন্ঠশিল্পী অমি যেভাবে ডান্স করেছেন এক কথায় অনবদ্য।এর আগে অমির সঙ্গে মাতাল নামের শিরোনামের গানটি সহ অন্যান্য গানে কাজ করেছি।সবগুলো কাজ করে দর্শক শ্রোতার বেশ সাড়া পেয়েছি।তবে এই গানটির বেশ কিছু কথায় ভিন্নভাবে তুলে ধরেছি যা আলাদা মাত্রা যোগ করবে। মোটকথা বলা যায় গানটিতে নতুন এক অমিকে দেখতে পাবে দর্শক।একজন সিঙ্গার হিসেবে অমি যেভাবে ডান্স করেছে সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে।