By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আবারও ডটিনের ব্যাটিং তাণ্ডব, পাত্তাই পেল না বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

আবারও ডটিনের ব্যাটিং তাণ্ডব, পাত্তাই পেল না বাংলাদেশ

বি এন টি নিউজ
Last updated: জানুয়ারি 30, 2025 12:41 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ নারী দল। এবার টাইগ্রিসদের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশের মেয়েরা। প্রথম টি-টোয়েন্টি ২২ বলে অপরাজিত ৫১ রান করেছিলেন ডিয়ান্দ্রা ডটিন।

ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ক্যারিবিয়ান মেয়েদের কাছে পাত্তা পেল না নিগাল সুলতানা জ্যোতির দল। এবারও ডটিনের বিষে নীল হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে বাংলাদেশের মেয়েদের হারের ব্যবধান ১০৬ রান।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। জবাবে টাইগ্রেসরা ৯ উইকেটে ৯৫ রান সংগ্রহ করতে সমর্থ হয়। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ১৩২ রানে হেরেছিল টাইগ্রেসরা। সেটিই টি-টোয়েন্টিতে মেয়েদের সবচেয়ে বড় হার।

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সুচনা এনে দেন কিয়ানা জোসেফ-হেইলি ম্যাথিউস জুটি। মাত্র ৫.৩ ওভারে ৫৩ রান তোলে তারা। ১৮ বলে ৬ চারে ২৭ রান করা ম্যাথিউসকে আউট করে এই জুটি ভাঙেন রাবেয়া খান।

ওয়ান ডাউনে নামা শেমাইনে ক্যাম্পবেল বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলে ১১ রান করে ফাহিমা খাতুনের বলে বোল্ড হন তিনি।

এরপর নামা ডটিন ব্যাটকে খাপছাড়া তরবারি বানিয়ে জোসেফের সঙ্গে ধংসযজ্ঞে যোগ দেন। মাত্র ২৭ বলে এই জুটি ৬৩ রান যোগ করে।

জোসেফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া। আউট হওয়ার আগে মাত্র ৩৬ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৩ রান করেন জোসেফ।

এক ওভার পরেই স্বর্ণা আউট করেন ডটিনকে। ততক্ষণে অবশ্য সর্বনাশ হয়েই গেছে। আউট হওয়ার আগে মাত্র ২০ বলে ৩ চার ও ৫ ছয়ে ৪৯ রান করেন তিনি। জানেলিয়া গ্লাসগো ১৪ বলে ১৪ রান করে ফাহিমার শিকারে পরিণত হন।

শেষদিকে ঝড় তোলেন সাবিকা গজনবিও। ১২ বলে ৩ চারে ২৪ রান করে অপরাজিত থাকেন তিনি। জাহিদা জেমস তাকে সঙ্গ দেন ৬ বলে ৮ রান করে।

৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট শিকার করেন ফাহিমা। রাবেয়া ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় স্বর্ণার দখলে।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি সোবহানা মোস্তারি, ফাহিমা, রাবেয়া আর সুলতানা। দিলারা ৮, তাজ নেহার ৫ ও ফারিহা তৃষ্ণা ১ রান করেন।

টাইগ্রেসদের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ২ চারে ২২ রান করেন শারমিন আক্তার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ১৯ বলে ১০, স্বর্ণা ১৫ বলে ১৬ এবং লতা মণ্ডল ৩১ বলে ১৩ রান করেন।

ক্যারিবীয়দের পক্ষে আফি ফ্লেচার, চেরি-আন ফ্রেসার এবং হেইলি ম্যাথিউস ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন জাহিদা জেমস এবং আশমিনি মুনিসার।

You Might Also Like

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

TAGGED:ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলডটিনবাংলাদেশব্যাটিং তান্ডব
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বড় ব্যবধানে জিতেও শেষ ষোলোয় যাওয়া হলো না রিয়াল মাদ্রিদের
Next Article সিনেমায় সুযোগ পেতে হলে শুতে হবে! প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?