By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Uncategorizedখেলা

আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি: শান্ত

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 12, 2025 4:17 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক:

দরজায় কড়া নাড়ছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের আসর। দীর্ঘ দিন ধরে আইসিসির ইভেন্টগুলো খেললেও এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। আইসিসির টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের শিরোপা জেতার কথা ভাবাও বিলাসিতা।

তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে দেশে হওয়া শেষ সংবাদ সম্মেলনে দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছে বলে ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত কোনো আইসিসি ইভেন্টে এটিই বাংলাদেশের সেরা অর্জন। এবার সেমিফাইনাল নয়, টাইগার অধিনায়ক শান্ত বললেন, এবার ফাইনাল জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

তবে এজন্য কোনো বাড়তি চাপ অনুভব করছেন না শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।

সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে অধিনায়ক জানান, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, হট ফেবারিট ভারত ও শক্তিশালী নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।

You Might Also Like

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

বিশ্বকাপে ইরানের বদলে ইতালি? ট্রাম্প ঘনিষ্ঠের প্রস্তাবে চাঞ্চল্য

TAGGED:মিনি বিশ্বকাপ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
Next Article নাটকীয় ম্যাচে ম্যানসিটিকে হারালো রিয়াল মাদ্রিদ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?