By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ভারতীয় ব্যাটিং তাণ্ডব না টাইগার পেস উত্তাপ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ভারতীয় ব্যাটিং তাণ্ডব না টাইগার পেস উত্তাপ

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 20, 2025 11:17 পূর্বাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

তা যে ফরম্যাটেই হোক না কেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই মানে বাড়তি উত্তেজনা। বাইশ গজের সেই ক্রিকেটীয় মহারণ মাঠ ছাপিয়ে ছিঁড়েফুঁড়ে বের হয় সীমান্ত রেখা। লড়াই জমে চায়ের কাপে, টেবিলে কিংবা কর্পোরেট কোন অফিসে। কথার যুদ্ধ বহু আগে থেকেই চলছে, এবার লড়াই মাঠের। আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে বিকাল ৩টায় মুখোমুখি হবে নির্ভার ভারত।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের যেমন তাদের লম্বা ব্যাটিং নিয়ে নির্ভার, তেমনি বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার পেস ইউনিট। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও নাহিদ রানাকে নিয়েই তাই ভারতীয়দের বেশি আগ্রহ। শেষ কয়েকটি মুখোমুখি লড়াইয়ে ভারতকে বেশ ভুগিয়েছে টাইগার পেস।
সেই বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতিতে শানিয়ে নিয়েছেন রোহিত শর্মারা। লম্বা সময় পেসারদের বিপক্ষে ব্যাটিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। কোহলি তো রাগঢাক না রেখেই বলে দিয়েছেন, ‘টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ দলের বিপক্ষে লড়লে ভারত ওই টুর্নামেন্ট জেতে।’
গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্তকে শুনতে হয়ে একগাদা প্রশ্ন, যার প্রায় পুরোটাতেই পেসাররা। ভারতের বিপক্ষে তাসকিন বাংলাদেশের হয়ে সবচেয়ে দুর্দান্ত। ফিজের ধারও রোহিত-কোহলিদের বিপক্ষে বাড়ে। শান্ত গতকাল পেস ইউনিটের স্ততিও গেয়েছেন, ‘(নাহিদ রানাকে নিয়ে) আমি খুবই খুশি। গত কিছু ম্যাচে অনেক ভালো বল করেছে। গতি ছিল। দুবাইয়ের এমন মাঠে বোলিংয়ে আরও সহায়তা পাওয়া যায়, প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলে। তবে তাকে ফিট চাই, এমন ফর্ম যেন ধরে রাখতে পারে। আরও ২-৩ জন পেসার আছে। সব মিলে ভালো বোলিং ইউনিট।’
বাংলাদেশের ভরসাও এই চার বোলার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিংবান্ধব। তবে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাঠের যে উইকেটে ম্যাচটি হবে সেই পিচটি বেশ রেস্ট পেয়েছে। এখানে রান উঠবে। পাশাপাশি পেসাররাও বেশ সুবিধা পাবেন। বাংলাদেশ সেই সুবিধাটা কাজে লাগাতে চাইবেন পুরোপুরি। লম্বা ব্যাটিং নিয়ে নামা ভারতে রুখতে বাংলাদেশের পেসারদেরই সামনে থেকে লড়তে হবে।
ভারত তাদের ট্রফির মিশনে লম্বা ব্যাটিং নিয়ে নামবে আজ। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন শুভমন গিল। তিন ও চারে বিরাট কোহলি ও কেএল রাহুল। নিচের দিকে ব্যাটিং করার ক্ষমতা আছে জাদেজা ও অক্ষর প্যাটেলের। মাঝে হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার ধরবে হাল। স্পিনার কুলদীপ যাদব ও পেসার হার্ষিত রানা, মোহাম্মদ শামিরও ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে লম্বা ব্যাটিং নিয়ে নামবে ভারত।
ভারতের অধিনায়কও সেই ব্যাটিং স্তুতিই গেয়েছেন, ‘গিলের ফর্মে ফেরা আমাদের ব্যাটিং লাইনআপকে অনেকটাই শক্তিশালী করেছে। বিশেষ করে টপ অর্ডারে। একটা সময় গিলকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। রান না পাওয়ার ফলে কথা শুনতে হয়েছিল। কিন্তু ও নিজের সেরাটা দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। যা আমাদেরকে অনেকটাই স্বস্তি দিয়েছে। টপ অর্ডারে যদি কোনও ক্রিকেটার ফর্মে থাকে, তাহলে সেই দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। এই মুহূর্তে বিরাটও রানের মধ্যেই রয়েছে। ফলে আমরা আশাবাদী বাংলাদেশের বিরুদ্ধে ভালো ফল করার ব্যাপারে।’
ব্যাটিংয়ে শেষ কিছুদিন ধুঁকতে থাকা বাংলাদেশকে জয় এনে দিতে বোলারদেরই লড়তে হবে। রোহিত শর্মারা যত অল্পতে গুটাবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তত বাড়বে। অথবা রোহিতদের দ্রুত অল আউট করতে স্পিনারদের পাশাপাশি পেসারদের বড় ভূমিকা রাখতে হবে। বলা চলে, দুবাইয়ে আজকের লড়াইটি হবে ভারতীয় ব্যাটিং লাইন আপ বনাম বাংলাদেশের পেস ইউনিট।
পরিসংখ্যান, শক্তিমত্তা ও মুখোমুখি দেখা—কোনোটিতেই এগিয়ে নেই বাংলাদেশ। এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ আটটিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা। এবার পেসারদের নিয়ে আরেকটি ইতিহাস গড়তে চান শান্ত ব্রিগেড।

You Might Also Like

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

TAGGED:চ্যাম্পিয়ন ট্রফিবাংলাদেশভারত
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article প্রেগন্যান্সিতে ক্লান্তি দূর করতে করণীয়
Next Article পার্নোর জীবনে নতুন প্রেম, কে সেই যুবক?
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?