By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: চোখে আলো ফেরাতে চায় শুভ,ছররায় ক্ষতবিক্ষত ‘জুলাই যোদ্ধা’ এখন অন্ধকারের আশঙ্কায়
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারাদেশ

চোখে আলো ফেরাতে চায় শুভ,ছররায় ক্ষতবিক্ষত ‘জুলাই যোদ্ধা’ এখন অন্ধকারের আশঙ্কায়

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 17, 2025 9:16 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

মাদারীপুর সংবাদদাতা :

গভীর রাত। ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে ওঠে শুভ। মাথা ও চোখে অসহনীয় যন্ত্রণা। চোখ দুটি বেঁচে থাকার স্বপ্ন দেখলেও শরীরজুড়ে ১৯০টিরও বেশি ছররা গুলির ক্ষত যেন ক্রমশ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

মাদারীপুরের চর কুকরাইলের ২০ বছরের তরুণ শুভ বেপারী একাদশ শ্রেণির ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই আন্দোলনে’ অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। আজ তার চোখে আলো নেই, মাথার ভেতরে রয়ে গেছে ৫৬টি ছররা গুলি। চিকিৎসার ব্যয়বহুল যুদ্ধে হারিয়ে গেছে পারিবারিক সহায়-সম্পদ। ভেঙে পড়েছে সংসার। শুধু শরীর নয়, অভাব-অনটনের হাহাকারেও জর্জরিত এখন এই যোদ্ধার পরিবার।

শুভ বলেন, “চোখে কিছু দেখতে পাই না, মাথার যন্ত্রণা সহ্য হয় না। রাতের বেলা ঘুম ভেঙে চিৎকার করে উঠি। বেঁচে আছি, কিন্তু কোথায় যেন থমকে গেছে আমার জীবন।” তার শরীরে অপারেশন করে কিছু গুলি বের করা গেলেও চোখ ও মাথার গুলিগুলো থেকে যায়। অপারেশনের জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। কিন্তু সেই অর্থ নেই পরিবারে। সরকারি জায়গায় থাকা ছোট মুদি দোকানটিও উচ্ছেদ করে দিয়েছে প্রশাসন। বিক্রি হয়ে গেছে শেষ সম্বল ৫ লাখ টাকার জমি। এখন বাবা-ছেলে দুজনেই বেকার।

শুভর মা লিপি বেগম চোখের জল মুছতে মুছতে বলেন, “রাতে ছেলের কষ্ট দেখে বুকটা ফেটে যায়। আর পারি না। আমাদের তো আর কিছু নেই, শুধু ছেলেটাকে বাঁচিয়ে রাখার আকুতি ছাড়া।”

বাবা সোহেল বেপারী বলেন, “আমার এখন কোনো কাজ নেই। ছেলে চোখে দেখতে পায় না, অসহ্য কষ্টে দিন কাটে। সরকারের কাছে অনুরোধ, আমার ছেলের যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, আর আমাদের পরিবারকে একটা পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়।”

শুভ জানান, “সরকার বলেছিল আমাদের চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। শুধু টাকা দিলে হবে না, সুচিকিৎসা আর পুনর্বাসন দরকার।”

জুলাই আন্দোলনে আহতদের জন্য বিভিন্ন প্রকল্পের কথা থাকলেও মাঠপর্যায়ে তা কার্যকর হয়নি বলে অভিযোগ পরিবারের। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক জানান, “আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকার আহতদের ক্যাটাগরি অনুযায়ী সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করছে।”

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “আহত প্রত্যেক পরিবারকে কর্মসংস্থানের আওতায় আনা হবে। সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”

তবু শুভর চোখে এখনো আলো ফেরেনি। অপেক্ষা শুধু একজন নাগরিক হিসেবে তার বেঁচে থাকার অধিকার নিশ্চিত হওয়ার। তার একান্ত প্রার্থনা, “দৃষ্টি ফিরে পেতে চাই। আবার আলোর মুখ দেখতে চাই। শুধু নিজের জন্য নয়, আমার মা-বাবার মুখে হাসি ফেরাতে চাই।”

শুভ বেপারী যেন কোনো রাজনৈতিক গল্পের নয়, বরং এ দেশের এক নিঃশব্দ সংগ্রামী তরুণের নাম। যে চোখে স্বপ্ন দেখেছিল, আজ সেই চোখই আলো হারাতে বসেছে। রাষ্ট্রের দায়িত্ব এখন শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং এই নিঃস্ব, আহত তরুণটির পাশে দাঁড়িয়ে তার মানবিক অধিকার নিশ্চিত করা, এটাই হোক সভ্যতার প্রকৃত পরীক্ষা।

You Might Also Like

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের

TAGGED:জুলাই যোদ্ধা
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল, চলবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত
Next Article নেতৃত্বের গুরুদায়িত্বে সাকিব আল হাসান
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?