নিজস্ব প্রতিনিধি :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনার লক্ষ্যে নতুন পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতনভাতা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে গত ২২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তী সরকার আগামী জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটেই এই ভাতা কার্যকর হবে বলে জানানো হয়।
সরকার আশা করছে, নতুন পে কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি সময়োপযোগী ও বাস্তবসম।