By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিশু আয়মানের দাফন ভেদরগঞ্জে
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়ঢাকা বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত শিশু আয়মানের দাফন ভেদরগঞ্জে

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 26, 2025 11:47 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধি :

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশু তাসমিন আফরোজ আয়মানকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নিজ গ্রামে দাফন করা হয়েছে। মরদেহ নারায়ণপুর গ্রামে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় অ্যাম্বুলেন্সে করে পৌঁছায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মানের নিথর দেহ। তাকে একনজর দেখার জন্য ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও গ্রামের শত শত মানুষ। বাদ এশা নারায়ণপুর হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আয়মানকে। তাকে কবর দেওয়া হয় তার দাদার কবরের পাশে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আয়মান তিন বোনের মধ্যে সবার বড়। বয়স মাত্র ১০ বছর। সোমবার স্কুল শেষে মাঠে দোলনায় খেলছিল সে। ঠিক তখনই ঘটে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনা। আহত অবস্থায় ছুটে যায় এক স্কুল শিক্ষিকার কাছে। পরে অবস্থা গুরুতর হলে তাকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ৩২ মিনিটে মৃত্যু হয় ছোট্ট আয়মানের।

আয়মানের মামা শামীম আহমেদ বলেন, “মায়ের একমাত্র ভরসা ছিল আয়মান। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। গ্রামে ঈদ আর আনন্দ অনুষ্ঠানে সে আসত। সবার প্রিয় ছিল। আজ তাকে ঘিরেই জমেছে মানুষ, তবে আনন্দ নয় শোক আর কান্নায়।”

নানা নিজাম মন্দুকছি জানান, “আয়মান খুবই মেধাবী, শান্ত স্বভাবের এবং সবার আদরের ছিল। তার এমন করুণ মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”

তিনি আরও বলেন, “এই শিশুর মৃত্যু কেবল এক পরিবারের শোক নয়, এটি একটি সমাজের বিবেককে নাড়া দেয়। দায় কে নেবে এই মৃত্যুদের?”

আয়মানের বাবা ব্যবসায়ী ইসমাইল হোসেন বাপ্পি হাওলাদার ও মা আয়েশা আক্তার কানন বারবার অজ্ঞান হয়ে পড়েন। এখনো পরিবার শোকে বিমূঢ়।

উল্লেখ্য, উত্তরায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা কেবল একটি প্রাণহানির ঘটনা নয়; বরং এটি একটি শিশু স্বপ্নের অপমৃত্যু। আয়মানের জন্য সমাজের প্রতিটি হৃদয়ে থাকা উচিত দোয়া ও দায়বদ্ধতা।

You Might Also Like

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক

চাঁদা না দেওয়ায় কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ডাকসু নেতা এ বি জুবায়েরের অভিযোগ: ‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি’

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

“মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—রাকিবুল ইসলাম রাকিব

TAGGED:আয়মানের দাফন
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article চাঁদাবাজি ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকায় যুবদল নেতা গ্রেফতার
Next Article রাঙামাটির আসামবস্তিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?