By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: এশিয়া কাপে ভিন্ন ভূমিকায় আছেন সাকিব আল হাসান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

এশিয়া কাপে ভিন্ন ভূমিকায় আছেন সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 28, 2025 9:58 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও ব্রাত্য ছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানোয় আসন্ন এশিয়া কাপে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে মহাদেশীয় আসরে যেন না থেকেও আছেন দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগার অলরাউন্ডার।

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন আসরটি সরাসরি দেখাবে ভারতের সম্প্রচারমাধ্যম সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে এরই মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে টিভি চ্যানেল সনি লিভ। যেখানে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়েছে, সবচেয়ে বড় স্টার।

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে।

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি প্রকাশ করেছে। আর তাতেই যেন বেজে গেল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভের ৩০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে।

প্রোমোতে সাকিবের ব্যাট হাতে প্রস্তুত হওয়ার মুহূর্ত দেখিয়ে ক্রিকেট ভক্তদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান, এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি- ৩০ সেকেন্ডের প্রোমোর কভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই ফরম্যাটে দেখা যায়নি সাকিবকে। গত বছর বাংলাদেশের ভারত সফরে আচমকা সাকিব জানান, আর টি-টোয়েন্টি খেলবেন না। তবে বোলিং এবং ব্যাটিং উভয় দিক থেকেই তিনি বাংলাদেশের এক অন্যতম সেরা ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২৯ ম্যাচ খেলে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট অর্জন করেছেন এই অলরাউন্ডার।

আট দলের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে খেলবে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। এক দিন বিরতি দিয়ে ১৩ মার্চ লিটন-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সুপার ফোরে উঠবে এবং সেখান থেকে দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

You Might Also Like

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

বিশ্বকাপে ইরানের বদলে ইতালি? ট্রাম্প ঘনিষ্ঠের প্রস্তাবে চাঞ্চল্য

TAGGED:সাকিব আল হাসান
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
Next Article দেশপ্রেমের চেয়ে টাকা বড়,ক্রিকেট বোর্ড নিয়ে ক্ষোভ ভারতীয়দের
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?