By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: নারী কোপায় পঞ্চমবারের মতো শিরোপা ব্রাজিলের
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

নারী কোপায় পঞ্চমবারের মতো শিরোপা ব্রাজিলের

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 4, 2025 6:26 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নারীদের কোপা আমেরিকার ইতিহাসে স্মরণীয় এক ফাইনাল উপহার দিল ব্রাজিল ও কলম্বিয়া। ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিট শেষে ৪-৪ গোলে সমতায় ছিল উভয় দল। রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৫-৪ গোলে জয় ছিনিয়ে নিয়ে টানা পঞ্চমবার এবং মোট নবমবারের মতো কোপার শিরোপা ঘরে তুলল ব্রাজিলের মেয়েরা।

এই ম্যাচে উত্তেজনার ঘনঘটা ছিল প্রতিটি পরতে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও ২৫তম মিনিটে প্রথম গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লিন্ডা কাইসেদো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা।

দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে বারবার পাল্টা আক্রমণে এগিয়ে যায় একবার কলম্বিয়া, আবার সমতায় ফেরে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে কিংবদন্তি ফরোয়ার্ড মার্তা ভিয়েরা জোড়া গোল করেন। আর একটি করে গোল করেন আমান্দা ও অ্যাঞ্জেলিনা। কলম্বিয়ার হয়ে স্কোরশিটে নাম তোলেন মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস, সঙ্গে একটি আত্মঘাতী গোল উপহার দেন ব্রাজিলের টার্সিয়ানে।

পুরো ম্যাচজুড়ে বল দখল ও শটের দিক দিয়ে ব্রাজিলের আধিপত্য ছিল স্পষ্ট। তারা ৬০ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি মোট ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, কলম্বিয়ার ১৪টি শটের মধ্যে ৬টি ছিল অন টার্গেট।

নারী কোপা আমেরিকার ১০টি আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। কেবল ২০০৬ সালে একবার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও ফাইনালে কলম্বিয়ার স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের বিপক্ষে।

এমন নাটকীয় ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল দীর্ঘদিন মনে রাখবে ফুটবল ভক্তরা। মাঠে যেমন ফুটবল ছিল, ঠিক তেমনই ছিল আবেগ, দৃঢ়তা ও নান্দনিকতা, সবমিলিয়ে এক ঐতিহাসিক রাত রচনা করল সেলেসাও মেয়েরা।

You Might Also Like

হৃদয়-শামীমের ক্যামিওতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

এনজোর হেডে ফাইনালে চেলসি, অপেক্ষায় ম্যানসিটি

সাউথ্যাম্পটনের বাধা পেরিয়ে টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

নেপালের কাছে হার, সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নারী ক্রিকেটারদের বিসিবি পরিচালক পদে অন্তর্ভুক্তির দাবি রুমানা আহমেদের

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article গাজায় অস্ত্র পাঠানো নিয়ে বিতর্কের মুখে কানাডা, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বহালের ঘোষণা
Next Article পাশের দেশে বসেই দেশবিরোধী চক্রান্ত: মির্জা ফখরুলের অভিযোগ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?