By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: গাজীপুরে নৃশংসতা: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

গাজীপুরে নৃশংসতা: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 8, 2025 12:08 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

গাজীপুর মহানগরীর জনবহুল চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে শত শত মানুষের উপস্থিতিতে ঘটে এই ভয়াবহ ঘটনা।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ঘটনার সময় তুহিন এক চায়ের দোকানে বসেছিলেন। হঠাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে এবং প্রকাশ্যেই জবাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুহিনের সঙ্গী ও ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু শামীম জানান, “আমরা একসঙ্গে হাঁটছিলাম। এ সময় এক নারীকে কয়েকজন লোকসহ অস্ত্র উঁচিয়ে ঘোরাফেরা করতে দেখি। তুহিন তখন পাশের চায়ের দোকানের দিকে ছুটে গিয়ে মোবাইলে ভিডিও করছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজনের জটলা দেখে সেখানে গিয়ে দেখি, তুহিনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে।”

ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, “আমরা ঘটনাস্থলের আশপাশ থেকে গুরুত্বপূর্ণ কিছু সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছি। এগুলো বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

সাংবাদিক হত্যার এই নির্মম ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

You Might Also Like

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক

চাঁদা না দেওয়ায় কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ডাকসু নেতা এ বি জুবায়েরের অভিযোগ: ‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি’

“মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—রাকিবুল ইসলাম রাকিব

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসার প্রত্যাশা

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কক্সবাজার যাওয়ার উদ্দেশ্য ছিল জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ – হাসনাত
Next Article এবার হিরো আলমকে নিয়ে রিয়া মনির বিস্ফোরক মন্তব্য
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?