By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: দুদকের মামলায় আলোচিত পাপিয়া দম্পতির রায় আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

দুদকের মামলায় আলোচিত পাপিয়া দম্পতির রায় আজ

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 14, 2025 12:12 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর বহুল আলোচিত দুর্নীতি মামলার রায় আজ ঘোষণা করা হবে শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত এই নেত্রী এবং তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহা. আবু তাহের।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭ আগস্ট উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেন।

২০২০ সালের ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে ‘দুদক আইন, ২০০৪’-এর ২৭(১) ধারায় এই মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩০ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

তদন্ত শেষে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ অভিযোগপত্র দাখিল করেন, যা ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি অনুমোদন পায়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পাপিয়া দম্পতি রাজধানীর বিলাসবহুল ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁ, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার বাবদ ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকা নগদে পরিশোধ করেন। একই সময়ে তারা প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটাও করেন, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

দুদকের প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, তাদের মোট অবৈধ সম্পদের পরিমাণ ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকা। এর মধ্যে- ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় বিনিয়োগ ১ কোটি টাকা, নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে বিনিয়োগ ২০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকে জমাকৃত ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকা, সব মিলিয়ে এই বিপুল অর্থের কোনো বৈধ উৎস প্রমাণ করতে ব্যর্থ হন পাপিয়া ও তার স্বামী।

মামলার শুরু থেকে পাপিয়া দম্পতি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হোটেলে বিলাসবহুল জীবনযাপন, নগদ লেনদেন ও বিপুল অর্থের উৎস অজানা থাকা, সব মিলিয়ে এই মামলা জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। আজকের রায়ে আদালত কী সিদ্ধান্ত দেন, তা জানার অপেক্ষায় দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষও।

You Might Also Like

ইনুকে ‘টেনশন না করতে বলা’ ঘটনায় দুই কনস্টেবল শাস্তির মুখে

এই তোমরা কেমন আছ, লেখাপড়া করছ তো?’—সংসদে শিক্ষামন্ত্রীর মন্তব্যে হাস্যরোল

রূপপুর পারমাণবিক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে অবদানের জন্য দোয়া কামনা: তারেক রহমান

কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো”—সংসদে ফজলুর রহমান

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে যুবককে হত্যা
Next Article ভোলাগঞ্জের সাদা পাথর লুট; হাইকোর্টে রিট
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?