এক সময় শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় ঝড় তুলেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি।রাতারাতি পেয়েছিলেন বিশাল খ্যাতি।এখন সেই আগের দীঘি নেই! তাকে এখন শিশু শিল্পী হিসেবে নই বরং নায়িকা হিসেবে পর্দায় দেখা যাচ্ছে।তবে শিশু শিল্পী দীঘি আর নায়িকা দীঘির মধ্যে ব্যবধান রয়েছে।যদিও একজন মানুষ তবে সময়ের পরিক্রমায় পাল্টেছে অনেক কিছুই।

চিত্রনায়িকা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।কিন্তু অভিনয়ে কতটুকু প্রমাণ করতে পেরেছেন সে প্রশ্ন রয়ে যায়।
দীঘি লম্বা সফর শেষে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। সর্বশেষ তাকে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায়।
দীঘি বলেন, ‘আমি প্রেমের গল্পে বেশি আগ্রহী, প্রস্তাবও পাচ্ছি। যেহেতু এখন মানুষ আবারও ভালোবাসার গল্প দেখতে চাইছে, তাই প্রেমের গল্পটায় ঝোঁক বেশি। প্রেমের গল্প পেলে কাজ করব।
মোঃ জয়নাল আবেদীন/বিনোদন: