হ্যাশট্যাগ কী: হ্যাশট্যাগ হলো এমন একটি কীওয়ার্ড বা বাক্যাংশ, যা ‘#’ চিহ্ন দিয়ে শুরু হয়। এগুলো ভিডিওকে নির্দিষ্ট শ্রেণিতে সাজাতে সাহায্য করে, ফলে ব্যবহারকারীরা সহজেই প্রাসঙ্গিক কনটেন্ট খুঁজে পান। এক কথায়, আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে হ্যাশট্যাগ।
হ্যাশট্যাগের ভূমিকা: প্রযুক্তি বিশেষজ্ঞরা হ্যাশট্যাগ ব্যবহারের গুরুত্বপূর্ণ জানিয়েছেন। ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হলো:
১. ভিডিওর রিচ ও ভিউ বাড়ে
২. ট্রেন্ডিং টপিক ও চ্যালেঞ্জে অংশ নেয়া যায়
৩. নির্দিষ্ট অডিয়েন্স বা কমিউনিটির কাছে পৌঁছানো সহজ হয়
৪. তাই যে কোনো কনটেন্ট ক্রিয়েটরের জন্য হ্যাশট্যাগ ব্যবহারের অভ্যাস তৈরি করা জরুরি।
#fyp — ৫৫.২ ট্রিলিয়ন ভিউ
#foryou — ৩১.৬ ট্রিলিয়ন ভিউ
#viral — ২১.৫ ট্রিলিয়ন ভিউ
#tiktok — ৭.২ ট্রিলিয়ন ভিউ
#fy — ৬.১ ট্রিলিয়ন ভিউ
#trending — ৫.৪ ট্রিলিয়ন ভিউ
#duet — ৩.৫ ট্রিলিয়ন ভিউ
#comedy — ২.২ ট্রিলিয়ন ভিউ
এগুলো মূলত জেনারেল হ্যাশট্যাগ, যেগুলো নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে কার্যকরী।
ট্রেন্ডিং হ্যাশট্যাগ খুঁজবেন যেভাবে
২. টিকটকের ডিসকভার পেজ দেখুন;
৩.জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের ফলো করুন;
৪. অনলাইন হ্যাশট্যাগ জেনারেটর টুল ব্যবহার করুন;
৫. ভিডিও পোস্ট করার সময় টিকটকের সাজেশন দেখুন;
৬. প্রতিটি হ্যাশট্যাগের ভিউ কাউন্ট যাচাই।
৭. সব মিলিয়ে বলা যায়, টিকটকে সফল হতে চাইলে শুধু ভালো কনটেন্ট বানানোই যথেষ্ট নয়, সেই কনটেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। আর এই কাজের সবচেয়ে কার্যকরী উপায় হলো সঠিক ও জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার। হ্যাশট্যাগ ঠিকভাবে বেছে নিতে পারলে আপনার ভিডিওর রিচ যেমন বাড়বে, তেমনি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।