অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন রিশাদ হোসেন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) থেকে পেয়েছেন অনাপত্তিপত্র (এনওসি)।
মূলত, এবারের বিগ ব্যাশ যখন মাঠে গড়াবে, একই সময়ে দেশে অনুষ্ঠিত হবে বিপিএল। তবে এর মাঝে অস্ট্রেলিয়ান লিগটিতেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন রিশাদ।
প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এই সিদ্ধান্তে সম্মতি রয়েছে বোর্ডেরও। বিগ ব্যাশের সবশেষ আসরে হোবার্টের হয়ে খেলার সুযোগ এসেছিল রিশাদের সামনে। সেবার এনওসি না পাওয়ায় মাঠে নামা হয়নি এই লেগ স্পিনারের।
বিগ ব্যাশের সেই মৌসুমে অবশ্য শিরোপা জেতে তাসমানিয়া দ্বীপের ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় রিশাদ হোসেনের।