“প্রেমের নদী” শিরোনামের একটি নতুন আইটেম গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন ও কনা। এই গানের মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা যাহের আলভি ও নবাগত জেরিন খানকে। ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক।
জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন ও কনা আবারও হাজির হয়েছেন ‘প্রেমের নদী’ শিরোনামের এক ধামাকা আইটেম গান নিয়ে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, আর সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই।
গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভি ও নবাগত জেরিন খান। ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক।
*যাহের আলভি ও নবাগত জেরিন খান
নির্মাতা বলেন, ‘‘প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে। রোমান্সের পর্দায় নতুন মাত্রা যোগ করেছেন জাহের আলভি এবং জেরিন খান। তাদের অনবদ্য কেমিস্ট্রির এই ভিডিওটি দর্শকদের মনে জায়গা করে নিবে।”
মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণে ছিলেন সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, এবং মনোমুগ্ধকর কোরিওগ্রাফিতে ছিলেন রোহান বিল্লাল। প্রেমের নদীর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে, আর গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে।