মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
৫ই নভেম্বর কুষ্টিয়ার সেইলর শোরুমের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ঘটলো এক মানবিক দৃশ্য,যা সকলের হৃদয়কে ছুঁয়ে গেছে।
এই অনুষ্ঠান চলাকালীন,উপস্থিত পুলিশ সদস্য আসাদ এক হারিয়ে যাওয়া শিশুকে কোলে তুলে নিয়ে তাকে নিরাপদে রাখেন। শিশুটি শোরুমের ভেতরে শপিংরত বাবা-মার সঙ্গে থাকলেও ভিড়ের মাঝে আলাদা হয়ে পড়ে গিয়েছিল। এমন অবস্থায় আসাদ তার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন।
তিনি শিশুটিকে নিজের সন্তানের মতো কোলে নেন এবং যতক্ষণ না শিশুটির বাবা-মা এসে উপস্থিত হন,ততক্ষণ অবধি তিনি তাকে নিরাপদে আগলে রাখেন। এই ঘটনাটি দ্রুত উপস্থিত মানুষদের নজরে আসে এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই পুলিশ সদস্য আসাদের প্রশংসা করতে থাকেন।
পুলিশ সদস্য আসাদ কুষ্টিয়া মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন,পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আমরা মানবিক কাজেও সক্রিয় থাকি। পুলিশ সদস্য আসাদ আজ মানবিকতার পরিচয় দিয়েছেন।
এই ঘটনা আবারও প্রমাণ করলো,পুলিশ সত্যিই জনগণের সেবক ও প্রকৃত বন্ধু।