রিপোর্টার: আবির হোসেন সান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে দুই দফায় মোট ২৭২টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছেন ১১ জন নারী প্রার্থী।
গত ৩ নভেম্বর প্রথম দফায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করলে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—
দিনাজপুর-৩
বগুড়া-৭
ফেনী-১
ঘোষিত তালিকার অন্যান্য নারী প্রার্থীরা—
নাটোর-১: ফারজানা শারমিন
যশোর-২: মোছা. সাবিরা সুলতানা
ঝালকাঠি-২: ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
শেরপুর-১: সানসিলা জেবরিন
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি
ফরিদপুর-২: শামা ওবায়েদ
সিলেট-২: মোছা. তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
মাদারীপুর-১: নাদিরা মিঠু
রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য
এদের মধ্যে অনেকেই রাজনীতিতে পারিবারিক ঐতিহ্য বহন করছেন।
ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান পটল ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা।
আফরোজা খান রিতার বাবা হারুনুর রশিদ খান মুন্নু ছিলেন মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতা।
শামা ওবায়েদের বাবা কেএম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির সাবেক মহাসচিব।
সানজিদা ইসলাম তুলি গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন, পাশাপাশি ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক।
তাহসিনা রুশদীর লুনার স্বামী ইলিয়াস আলী ২০১২ সালে গুম হন।
মাদারীপুর-১ এ নতুন মুখ
নবমনোনীত প্রার্থী নাদিরা মিঠু স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী এবং জেলা বিএনপির সদস্য। তিনি পূর্বে উপজেলা নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, এই আসনে ৩ নভেম্বর ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন একদিন পর স্থগিত করা হয়।