রিপোর্টার : আবির হোসেন সান
বিমানের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা একদিন পিছিয়ে গেছে। তাকে বহনের জন্য কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময় শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারেনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।’
এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শুক্রবার সকালে মহাসচিব গণমাধ্যমকে জানিয়ে দেন—যাত্রা পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে তার ঢাকায় পৌঁছানোর