পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে ফোন দিয়ে হুমকির পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার করেছে স্বামী।এ ঘটনায় ওই ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে জান্নাত বেগম (২০)। তিনি গ্রামের জুনায়েদ মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চার বছর আগে পারিবারিক ভাবে জুনায়েদ এর সঙ্গে জান্নাত এর বিয়ে হয়। তাদের ঘরে দুই বছরের একটা পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জুনায়েদ তার শাশুড়িকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের মৃতদেহ পড়ে আছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা শুকুর আলী জানায় আমার মেয়েকে বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিলো। রোববার সকালে আমার স্ত্রীকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলে। কিন্তু মেয়েকে তো আর জীবিত ফিরত পাইলাম না পাইলাম মৃত। আমি ওর ফাঁসি চাই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।