By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: দৌলতপুরে পীর শামীম হত্যায় আসামী স্কুল ছাত্র গ্রেফতার
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খুলনা বিভাগসারাদেশ

দৌলতপুরে পীর শামীম হত্যায় আসামী স্কুল ছাত্র গ্রেফতার

prince mahmud
Last updated: এপ্রিল 29, 2026 5:00 অপরাহ্ন
prince mahmud 2 ঘন্টা ago
Share
SHARE

সাইফুল ইসলাম, দৌলতপুর।।
কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান (৫৭) হত্যার ঘটনায় দশম শ্রেণীর স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্র আলমঙ্গীর হোসেন (১৬) কে গ্রেফতার করা হয়। সে ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের তছিকুল ইসলামের ছেলে এবং ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পীরের দরবারে হামলার সময়ের ধারণকরা ভিডিও বিশ্লেষণ করে তাকে চিহ্নিত করা হয় বলে পুলিশে দাবি। তবে গ্রেফতার হওয়া স্কুলছাত্র পীর হত্যা মামলার এজাহার নামীয় আসামি না বলে পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ নিয়ে ‘পীর’ শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় স্কুলছাত্রসহ ৩ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ।

গ্রেফতার হওয়া স্কুলছাত্রের পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদের কথা বলে আলমঙ্গীরকে থানায় নেওয়া হয়েছিল। তার বাবা তছিকুল ইসলাম বলেন, রাতে পুলিশ বাড়িতে এসে আমার ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই সেখানে দেখতে গিয়েছিল, আমার ছেলেও গিয়েছিল। এখন তাকে আসামি করা হয়েছে।

আলমঙ্গীরের খালা রোজিনা খাতুন জানান, রাতে আলমঙ্গীর ঘরে ঘুমিয়ে ছিল। পুলিশ মূলত তার চাচাতো ভাই শাওনকে গ্রেফতার করতে এলে তাকে না পেয়ে আলমঙ্গীকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। তাদের কথাবার্তার শব্দ শুনে আলমঙ্গীরের মা আলিয়া খাতুন ঘুম থেকে জেগে উঠে বাইরে এসে দেখেন পুলিশ তার ছেলেকে ধরে রেখেছে।

জিজ্ঞাসা করলে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হচ্ছে এবং সকালে থানায় গিয়ে তাকে নিয়ে যেতে বলা হয়। কিন্তু তাকে হত্যা মামলার আসামি করা হয় বলে থানায় গেলে তাদের জানানো হয়।

রোজিনা খাতুনের দাবি, ঘটনার দিন আলমঙ্গীর ঘটনাস্থলে ছিল না। সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে মাকে কাজে সাহায্য করছিল। পরে দরবারে হামলার খবর পেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিল। প্রকৃত অপরাধীদের অনেকে চিহ্নিত হলেও তাদের গ্রেফতার না করে আমার নাবালক সন্তানকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে গ্রেফতার হওয়া আলমঙ্গীর হোসেনকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোররাতে এলাকায় অভিযান চালিয়ে আলমঙ্গীর হোসেন কে গ্রেফতার করা হয়। জিঞ্জাসাবাদশেষে পীর হত্যায় গ্রেফতার হওয়া স্কুলছাত্র আলমঙ্গীর হোসেন আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্কুলছাত্র কিনা জানতে চাইলে তিনি বলেন, আইডি কার্ডে তার বয়স ১৬ বছর দেখানো হয়েছে। স্কুলছাত্র গ্রেফতারের বিষয়ে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বলেন, আলমঙ্গীর হোসেন তার স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পীরের দরবারে হামলার সাথে জড়িত কিনা তা তার জানা নেই।

এরআগে রবিবার দিবাগত গভীর রাতে একই গ্রামের নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এ নিয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যায় ৩ যুবক গ্রেফতার হলো।

উল্লেখ্য, পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে ১১ এপ্রিল দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে বিভিন্ন বয়সী শতাধিক বিক্ষুব্ধ জনতা পীর শামীম জাহাঙ্গীরের আস্তানা বা দরবারে হামলা চালায়। এসময় রাজিবসহ হামলাকারী যুবকরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দোতলা থেকে তাকে নীচে ছুড়ে ফেলে। এরপর হামলাকারীরা সংগবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের তান্ডলীলা চালায়।

হত্যাকান্ডের ৩দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০-২০০ জনকে আসামি করা হয়েছে। হত্যাকান্ড সংঘঠিত হওয়ার ১৬-১৭ দিন পর হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হলো।

You Might Also Like

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

চারদিন বিদ্যুৎ বিহীন;পরিক্ষা দিচ্ছে অন্ধকারে

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বৃষ্টি কত দিন থাকবে, জানালো আবহাওয়া অফিস
Next Article টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত কৃষকের কপালে ভাঁজ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?