ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘ইরান অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’
কিছুক্ষণ পর তারা আরও জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছে।’
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।