By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সংসদে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে,না পারলে এক মুহূর্তও নয়: শফিকুর রহমান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনীতিশীর্ষ সংবাদ

সংসদে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে,না পারলে এক মুহূর্তও নয়: শফিকুর রহমান

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 13, 2026 1:52 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 3 দিন ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ও লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ যতদিন থাকবে, ততদিনই তিনি সংসদে থাকবেন। তবে সেই সুযোগ বাধাগ্রস্ত হলে এক মুহূর্তও সেখানে থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে গুম ও মানবাধিকার, দুদক, পুলিশ এবং গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করেছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি। তার দাবি, বিএনপি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়ায় তারা সংসদে থাকা সমীচীন মনে করেননি।

তিনি আরও বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা ব্যবহার করে বিএনপি একতরফাভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে নিজেদের নির্বাচনী অঙ্গীকারও লঙ্ঘন করেছে।

আগামী দিনে ‘ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়’ এবং ‘জনগণের বিজয়’ নিশ্চিত হবে উল্লেখ করে দেশবাসীকে সেই আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ত্যাগ স্বীকারের মাধ্যমে অর্জিত এই সাফল্য কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া হবে না।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে। তিনি বলেন, গণভোটে প্রাপ্ত জনসমর্থনের ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা উচিত।

সরকার জনগণের পক্ষে কাজ করলে বিরোধীদল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি অতীত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, এ দেশে খুন-গুমের রাজনীতির ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলেছে। ভবিষ্যতে কেউ যদি আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তবে তার পরিণতি আরও ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি।

You Might Also Like

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ১৭ জুন

পেঁয়াজ ও রসুন সংরক্ষণে ৮ হাজার বায়ুপ্রবাহ-ভিত্তিক সংরক্ষণ যন্ত্র স্থাপনের পরিকল্পনা : কৃষিমন্ত্রী

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি নয়, সংলাপ প্রয়োজন: আন্দালিব রহমান পার্থ
Next Article তুরস্ককে এক বিলিয়ন ডলার ও ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে বিতর্কে উগান্ডার সেনাপ্রধান
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?