By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 15, 2026 8:58 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 ঘন্টা ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। রাজধানীর সংসদ ভবন থেকে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে তা মোকাবিলায় জরুরি, সমন্বিত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ অত্যাবশ্যক হয়ে উঠেছে।

তিনি বলেন, “সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ইতিবাচক ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, চলমান জ্বালানি সংকট বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার বাস্তবতা স্পষ্ট করেছে। কোনো দেশ এককভাবে এ সংকট মোকাবিলা করতে পারবে না-বরং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।

বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বলেন, জ্বালানি সংকট ইতোমধ্যে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কয়েকটি স্বল্পমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—সরকারি অফিস ও বাজারের সময়সূচি পুনর্বিন্যাসের মাধ্যমে চাহিদা নিয়ন্ত্রণ, জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎসের ব্যবহার, এবং জ্বালানি রেশনিং ও খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ।

এছাড়াও মজুতদারি ও আতঙ্কজনিত ক্রয় রোধে ‘ফুয়েল অ্যাপ’ চালুর মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সংকটের ব্যাপ্তি ও প্রভাব ১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটকেও ছাড়িয়ে যেতে পারে-যা একসময় বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অগ্রগতি ও দারিদ্র্য বিমোচনের সাফল্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একা নয়-বিশ্বের অনেক দেশই একই চ্যালেঞ্জের মুখোমুখি। তাই স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় থেকে রক্ষায় একটি শক্তিশালী, সমন্বিত বৈশ্বিক উদ্যোগ গড়ে তোলা জরুরি।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-কে এ সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। সম্মেলনের সমাপনী বক্তব্য দেন জাপানের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

You Might Also Like

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

বরিশালে ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ: রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ১৭ জুন

পেঁয়াজ ও রসুন সংরক্ষণে ৮ হাজার বায়ুপ্রবাহ-ভিত্তিক সংরক্ষণ যন্ত্র স্থাপনের পরিকল্পনা : কৃষিমন্ত্রী

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ১৮০ দিনের কর্মপরিকল্পনায় সরকারের জোরদার উদ্যোগ: প্রধানমন্ত্রী
Next Article খেটে খাওয়া মানুষের কল্যাণে একগুচ্ছ উদ্যোগের ঘোষণা প্রধানমন্ত্রীর
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?