• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২ আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, কড়া হেডকোচের খোঁজে বিসিবি সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: / ১১ বার
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজার সদর হাসপাতালে অজ্ঞাতপরিচয় নারী হিসেবে ভর্তি হওয়ার আট দিন পর মারা গেছেন শামীম আরা নামের এক মহিলা। ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তাঁর বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বলে তথ্য পাওয়া গেলেও এখনো তাঁর পরিবারের সদস্য কিংবা স্বজনদের সন্ধান মেলেনি।

জানা গেছে, গত ১৮ নভেম্বর ২০২৬ কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ওই নারীকে অজ্ঞাতপরিচয় হিসেবে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

পরবর্তীতে তাঁর ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বলে তথ্য পাওয়া যায়। তবে পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় খোঁজখবর নিয়েও ওই নামে বর্তমানে সেখানে বসবাসকারী কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. শামীম জানান, ওই নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর পরিবারের সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কেউ তাঁকে চিনে থাকলে কিংবা তাঁর স্বজনদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগের জন্য এসআই মো. শামীমের মোবাইল নম্বর ০১৭১২-৬৪১৬৬৭।

একজন মৃত নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের মানবিক প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ। সংবাদটি বেশি বেশি প্রচারের মাধ্যমে তাঁর পরিবারের সন্ধান পেতে সহায়তার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা