• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে তুরাগে ৫২ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মাহ্দী আমিন উড়োজাহাজ না পেলে হেঁটেই সীমান্ত পেরোতে চান শেখ হাসিনা ফিঙ্গারপ্রিন্টে পাওয়া গেল পতেঙ্গার ঠিকানা, শামীম আরার স্বজনদের খোঁজ নেই শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২ আগেভাগেই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, কড়া হেডকোচের খোঁজে বিসিবি সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

প্রতিবেদক / ৯ বার
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।

তবে ডরিনকে কোন মামলায় এবং ঠিক কখন গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা