রংপুর ব্যুরোঃ
জাতীয় যুবশক্তি গাইবান্ধা জেলার অন্তর্গত সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
জাতীয় যুবশক্তি গাইবান্ধা জেলা শাখার আবায়ক জুবায়ের আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল হাসান সৌরভ সংগঠনের পেডে স্বাক্ষরিত জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলার আহ্বায়ক আপেল সরকার,সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াদুল হাসান জিহাদ ও সদস্য সচিব সোহেল মিয়াসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হলো।
গত ২৯ এপ্রিল বিকালে সংগঠনের পেডে এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই কমিটি আত্মপ্রকাশ করা হয়।
জাতীয় যুব শক্তি সাদুল্যাপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদুল হাসান জিহাদ বলেন,আমরা ছাত্র তরুণ প্রজন্মকে ধারণ করি।
সংগঠনের নিয়ম অনুযায়ী সবাইকে চলতে হবে। এমন কোন কাজ করা যাবে না যাতে করে সংগঠনের ভাবমুক্তি ক্ষুন্ন হয়। প্রাণের সংগঠনকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।
জাতীয় যুবশক্তি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক জুবায়ের আহমেদ বলেন,সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী দিনে এই তরুণদের হাত ধরে এক ধাপ আগিয়ে যাবে জাতীয় যুবশক্তি। সংগঠনের কার্যক্রম যত ভালো হবে। তখনই সুফল পাবে আজকের এই তরুণরা। আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে এই তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তিনি আরো বলেন,সাংগঠনিক অবকাঠামো এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই আগামী দিনগুলোতে জাতীয় যুব শক্তি সবার পাশে থেকে কাজ করবে।
উল্লেখ্য যে, গত ২৯ শে এপ্রিল গাইবান্ধা জেলা শাখা অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।