• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

প্রতিবেদক / ২০ বার
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

বন্ধ শিল্পকারখানা সচল করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চলতি মূলধন ঋণ সুবিধা নিশ্চিত করতে ৬০ হাজার কোটি টাকার একটি বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি জানান, প্যাকেজের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার কোটি টাকা বিতরণ করবে এবং কেন্দ্রীয় ব্যাংক ১৯ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে। উভয় ক্ষেত্রেই সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে।

গভর্নর বলেন, ব্যাংক খাত বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তহবিলের আওতায় বন্ধ শিল্প, কৃষি, পোশাক, সিএমএসএমই এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতি খাতে ঋণ ও অর্থায়ন দেওয়া হবে।

পুনঃঅর্থায়ন তহবিলের মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাতে বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া রপ্তানি খাত, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা, বেকার যুবক, গ্রিন ইনভেস্টমেন্ট, স্টার্টআপ এবং বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ প্রণোদনা প্যাকেজের মাধ্যমে অর্থনীতিতে গতি ফিরবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা