• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে সরিষা চাষে কৃষি প্রণোদনা, সহায়তা পাচ্ছেন কৃষকরা ঠাকুরগাঁওয়ে ফকিরপাড়ায় ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অল্প পুঁজিতে পেঁস্তা আলু চাষ, বড় আয়ের স্বপ্ন দেখছেন শাহিন মিয়া নওগাঁর ধামইরহাটে দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা মাদ্রাসা শিক্ষার্থী ও ইমাম-মুয়াজ্জিনদের পাশে বেলকুচি মডেল প্রেসক্লাব পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত বেলাবোতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা গ্রেপ্তার তুষখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী তাওহীদ হাসান রুমি, নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

মঠবাড়িয়ায় পার্কিংয়ে রাখা বাসে আগুন, পুড়েছে কয়েকটি আসন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ নাইম / ৬ বার
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা খুলনা-ব-১১৫ নম্বরের আরাফাত পরিবহনের বাসটির পেছনের অংশের আসনে আগুন জ্বলতে দেখে অন্য বাসের হেলপাররা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে দায়ী করার মতো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা