By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সরকারের সুতাের টান অন্য কোথাও থেকে আসছে কিনা জানতে চায় জনগণ:রিজভী
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

সরকারের সুতাের টান অন্য কোথাও থেকে আসছে কিনা জানতে চায় জনগণ:রিজভী

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 22, 2024 3:11 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক:

পুতুল নাচের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারের সুতাের টান অন্য কোথাও থেকে আসছে কিনা সেটা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন,

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই আমরা যেন এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি।জনগণ যেন একটা প্যারাডক্সের মধ্যে,দেয়ালের মধ্যে,কুয়াশার মধ্যে আছে।এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয়েছে তার কয়েকদিন পর শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘুরাফেরা করছে আবার শুনলাম তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার হয়েছে তার দুই তিন দিন পরে শুনলাম তিনি গ্রেফতার হননি।জনগণের সাথে এই প্রতারণা কিসের জন্য?জনগণের সামনে এই লুকোচুরি কিসের জন্য?এটাতো জনগণ জানতে চায়।

মঙ্গলবার(২২ অক্টোবর)দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শা পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন,

জনগণের ভোট, জনগণের ম্যান্ডেট যারা মাইকিং করে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে নিজেদের মত করে ভোট দেয়ার জন্য জনগণকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি।শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যারা অপরাধ করেছে অবিচার করেছে তাদের ধরা না ধরা গ্রেপ্তার হওয়া না হওয়া এইটা নিয়ে এই ধরনের লুকোচুরি কেন খেলছেন?জনগণ কি প্রশ্ন করতে পারেনা?জনগণ কি জানেনা কোন না কোন জায়গা থেকে পুতুল খেলার নাচের মত আপনাদের সুতোর টান দিচ্ছে।সেই সুঁতোর টানে আপনারা নাচানাচি করছেন।এটাই তো সুস্পষ্ট হয়ে উঠেছে।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি’র এই মুখপাত্র বলেন,’আজকে দেখলাম রাজশাহীর সারদাতে শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তাদেরকে বাদ দেয়া হয়েছে কিন্তু বাদ দেয়ার কথা ছিল ৮০৩ জনকে।এদেরকে কেন নিয়োগ দেয়া হয়েছিল কারণ শেখ হাসিনার বিরুদ্ধে,জয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে,তাদের টাকা পাচারের বিরুদ্ধে তাদের সমস্ত অনাচারের বিরুদ্ধে যারা লিখবে এই পুলিশ কর্মকর্তারা তাদেরকে অত্যাচার করবে তাদের উপর অবিচার করবে তাদেরকে নির্মমভাবে প্রহার করবে বিএনপি নেতাকর্মীদের আঙ্গুলের ভেতরে সুই ঢুকাবে তাদের কানে পায়ে ইলেকট্রিক শর্ট দিতে হবে এই কারণে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছিল।সুতরাং তাদেরকে অব্যাহতি দেওয়া তাদেরকে চাকরিতে না নেয়া এই দাবি কি অন্যায় দাবি?এটা অন্যায় দাবি নয়।বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউ কি শেখ হাসিনার অত্যাচার এবং গুম থেকে রেহাই পেয়েছে?জাকির,সুমন আরো কত জনের কথা বলব?

তিনি বলেন,’বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলী একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন,চৌধুরী আলম জনপ্রতিনিধি ছিলেন,সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি মন্ত্রী ছিলেন তাকেও ৬২ দিন আটকে রেখে ইন্ডিয়াতে পাচার করে দেয়া হয়েছিল।আমরা কি আবার সেই আমলের পুনরাবৃত্তি করবো?আমরা কি সেই দুঃসহ,দুর্বিষহ পরিস্থিতি আবার আনবো?আইনের শাসনের বদলে যুবলীগের শাসন চলবে,আওয়ামী লীগের শাসন চলবে।আমাদের এত আত্মত্যাগ ১৫-১৬ বছর ছাত্রদল যুবদল,স্বেচ্ছাসেবক দল,বিএনপি নেতাকর্মীরা অকাতরে জীবন দিয়েছে।তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে তার স্ত্রীর সামনে,তাদের মায়ের সামনে থেকে বাবার সামনে থেকে হত্যা করা হয়েছে।কারো কারো লাশ পাওয়া গেছে তিনদিন চারদিন পর তুরাগ নদীতে,শীতলক্ষা নদীতে এই ছিল বিএনপির নেতা কর্মীদের ভাগ্যের লিখন।এই ঘটনাগুলো ঘটিয়েছে শেখ হাসিনার আইন-শৃঙ্খলা বাহিনী,পুলিশ আর র‍্যাব।সেই শাসন কি আবার ফিরে আসবে।সেই শাসন আর ফিরে আসতে পারেনা।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন,’একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মইনুদ্দিন ফখরুদ্দিনও কিন্তু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়াতে পারেনি এই মামলা তো ছিল শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা তারপরও তার বিরুদ্ধে মামলা এখনো প্রত্যাহার হচ্ছে না কেন?এটার কারণ কি দেশবাসী জানতে চায়?আপনাদের অন্তরের ভাষা আমরা ঠিক বুঝতে পারছি না।ছাত্র জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি।এই সমর্থনের পরেও তারা যদি আলো ছায়ার মধ্যে ধুলতে থাকে তাহলে তো সামনের দিকে একটা বিপদজনক বার্তা বয়ে নিয়ে আসবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শেখ হাসিনার দেয়া মিথ্যা মামলা প্রত্যাহারে মন্থরগতি লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের নীল নকসার অংশ বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু,সদস্য সচিব তানভীর আহমেদ রবিন,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,যুবদল নেতা ওমর ফারুক কাওসার,ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল প্রমুখ।

You Might Also Like

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন

জ্বালানি সংকটে থমকে বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে দেশজুড়ে ভোগান্তি

ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল

‘জয় বাংলা’ থেকে ‘নারায়ে তাকবির’-স্লোগান বদলালেও সহিংসতার ধরন একই: রাশেদ খানের অভিযোগ

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

TAGGED:যুগ্ম-মহাসচিবরুহুল কবির রিজভী
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত
Next Article ২০২ রানের লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?