• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

প্রতিবেদক / ৩৩ বার
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

একটাই পৃথিবী, আসুন বাচি প্রকৃতির ছাদে এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং যুব বিভাগের উপজেলা টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জাহাঙ্গীর আলম ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাসুদ রানা, এবং সাবেক উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ। বক্তারা প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও জলাশয় সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে টেকসই ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা