• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানিয়ে দিলেন কার্লো আনচেলত্তি বিজেপি প্রভাবে পশ্চিমবঙ্গে গরুর মাংসের সংকট, বিপাকে মুসলিমরা পৃথিবীর কক্ষপথে মার্কিন অস্ত্র, মহাকাশেও যুদ্ধের প্রস্তুতি পবিত্র মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাদেরসহ পাঁচজনের সম্পত্তি বাজেয়াপ্ত,পাবে জুলাই শহিদ-আহতদের পরিবার ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক / ৫৬৯ বার
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল শহরের বটতলাস্থ প্রিমিওপ্লাজায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যারয় উদ্বোধন করা হয়েছে। সোমবার(১১ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঅবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় বিশিষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) লায়লা আরজুমান্দ বানু, সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মাহবুব রেজুয়ান সিদ্দিক। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জেড আই খান, বিমান বিহারী দাস, ওয়াহেদুজ্জামান মতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক দৈনিক আমারদেশের প্রতিনিধি মহব্বত হোসেন, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথমআলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুর রহীম, সিএনএন এর প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ফিতা কেটে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি বিভিন্ন মিডিয়ার শতাধিক নবীন-প্রবীণ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা