• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট অধিক ঋণনির্ভর,উচ্চাভিলাষী অবাস্তবায়নযোগ্য এবং লুটপাটের : জামায়াত সালমান শাহ’র মাকে হুমকির অভিযোগ শিবা শানুর বিরুদ্ধে নিশোর ‘সুড়ঙ্গ ২’ আসছে বছরের শেষেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত কানাডার সঙ্গে রাত ১টায় লড়বে বসনিয়া ও হার্জেগোভিনা হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন চাঁদপুর জেলায় সার্বিক মূল্যায়নে কচুয়া থানা শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক / ৮ বার
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে  এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) ওয়াশিংটন ডিসিতে এই বেঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে  আলোচনার জন্য বাংলাদেশের  বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে  অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা