যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, আজ রাত ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।
ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই ছিল অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ আসে ১১ শতাংশ প্রতিবেদনে।
ব্যবহারকারীদের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশে সেবা বন্ধ থাকে।
তবে কী কারণে এমন বিভ্রাট হলো সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
এদিকে ‘ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না’,
জানিয়েছে সংবাদমাধ্যম ইউনিলেইড।