• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট অধিক ঋণনির্ভর,উচ্চাভিলাষী অবাস্তবায়নযোগ্য এবং লুটপাটের : জামায়াত সালমান শাহ’র মাকে হুমকির অভিযোগ শিবা শানুর বিরুদ্ধে নিশোর ‘সুড়ঙ্গ ২’ আসছে বছরের শেষেই কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাতে প্রস্তুত নোরা ফাতেহি প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত কানাডার সঙ্গে রাত ১টায় লড়বে বসনিয়া ও হার্জেগোভিনা হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন চাঁদপুর জেলায় সার্বিক মূল্যায়নে কচুয়া থানা শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে

কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

প্রতিবেদক / ২২ বার
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রিয়াজুল ইসলাম

কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি আজ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থায় নারী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে নিজেদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা