দিনাজপুর প্রতিনিধি:
অরুন চন্দ্র শীল
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শুক্রবার (১২ জুন) বিকেল ৩টার দিকে দিনাজপুরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দিরের নান্দনিক স্থাপত্যশৈলী, টেরাকোটা শিল্পকর্ম এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা, কাহারোল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:মোকলেদা খাতুন মীম এবং রাজ দেবোত্তর এসেস্টের সদস্যরা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্ম কর্তারা।
চিনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার. হে ইয়াং এবং মিস লিয়াং শুইং।
তারা রাষ্ট্রদূতের সঙ্গে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবগত হন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্দিরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করেন।
তিনি বলেন, কান্তজিউ মন্দির শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হতে পারে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান,
চীনের রাষ্ট্রদূতের এ সফর দিনাজপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করতে সহায়ক হবে।।