• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নিশোর ‘সুড়ঙ্গ ২’ আসছে বছরের শেষেই

প্রতিবেদক / ১৬ বার
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এলো নতুন সুখবর। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর এবার আসছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড জানিয়েছে, চলতি বছরেই সিনেমাটির কাজ শুরু হচ্ছে। যদিও আনুষ্ঠানিক মুক্তির সময় হিসেবে ২০২৬ সালের ডিসেম্বরের কথা বলা হয়েছে।

২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। ‘মাসুদ’ চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য অর্জন করে। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও একাধিক বিভাগে স্বীকৃতি পায় সিনেমাটি। নির্মাতা ও প্রযোজনা সূত্রে জানা গেছে, ‘সুড়ঙ্গ’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। তবে এবার কাহিনির পরিসর আরও বড়, নির্মাণে থাকবে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গল্প বলার ক্ষেত্রে আসবে নতুন মাত্রা।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সিক্যুয়েল নয়, বরং একটি বিস্তৃত সিনেম্যাটিক ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসভিএফ-এর সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি বলেন, “‘সুড়ঙ্গ’-এর সাফল্য দেখিয়েছে যে স্থানীয় গল্পেও বৈশ্বিক আবেদন তৈরি করা সম্ভব। ‘সুড়ঙ্গ-২’-এর মাধ্যমে আমরা সেই যাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।”

পরিচালক রায়হান রাফি জানান, নতুন সিনেমাটি আগের গল্পের ধারাবাহিকতা হলেও এটি আরও বিস্তৃত ও গভীর একটি গল্প উপস্থাপন করবে। মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং টিকে থাকার লড়াই—সবকিছুই এবার আরও বড় পরিসরে দেখানো হবে। তিনি বলেন, “‘সুড়ঙ্গ-২’ শুধু একটি সিক্যুয়েল নয়, এটি একটি নতুন সিনেম্যাটিক যাত্রা।”

আফরান নিশো বলেন, “‘সুড়ঙ্গ’ আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। ‘মাসুদ’ চরিত্রটি দর্শকেরা যেভাবে গ্রহণ করেছেন, তা আমার জন্য বিশেষ পাওয়া। নতুন সিনেমায় থাকবে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন চমক।” বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সব মিলিয়ে ‘সুড়ঙ্গ-২’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নিশো–রাফি জুটির এই নতুন যাত্রা ঘিরে প্রত্যাশাও পৌঁছেছে নতুন উচ্চতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা