• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৫০ বছরের খেদমতের পর বিদায়, সম্মাননায় সিক্ত মুয়াজ্জিন “রমজান আলী”

প্রতিবেদক / ২ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন রমজান আলী বিদায় নিয়েছেন। ৫০ বছর ধরে মসজিদের খেদমতে নিয়োজিত এই মুয়াজ্জিনকে সম্মান জানিয়ে শুক্রবার রাতে মসজিদ কমিটির পক্ষ থেকে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। জানা গেছে, ১৯৭৬ সালে তিনি মসজিদটিতে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন। এই দীর্ঘ সময়ে তিনি নিয়মিত আজান দেয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের নামাজের পরিবেশ নিশ্চিত করাসহ নানা দায়িত্ব পালন করে আসছিলেন। তার বয়স বেড়ে যাওয়ায় এই মসজিদে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে। পরে মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বিদায়ী মুয়াজ্জিন রমজান আলী বলেন, অনেক বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলাম। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দেবেন। তবে শারীরিক অসুস্থতার কারণে যেতে হয়েছে। কমিটি আমাকে যে অর্থ সহায়তা দিয়েছে তাদের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা। এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা ইব্রাহীম সাহেব (মুহতামিম), টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, নিউমার্কেট ও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ বাশির আল হাদি, পাঠানপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমানুল্লাহ, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম নবী, সহকারি সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ মোহাম্মদ নাবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা