• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

অভিনেত্রীকে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

প্রতিবেদক / ৬ বার
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজধানীতে একটি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন

শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, অভিনয়জগতে আসমা ঝিলিক বেশকিছু পরিচিত কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা