• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

খুলনার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিবেদক / ৭ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে বেতাঙ্গী নদীর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি ব্রিন্সি পদ মন্ডল (১০৫), তিনি উপজেলার পুতুলখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির সামনে বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

মৃতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রবিবার রাত প্রায় ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, বেতাঙ্গী নদীর পাড়ে তার বাবার মরদেহ পাওয়া গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি নদীর পাড়ে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
পাইকগাছা থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা