• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা

প্রতিবেদক / ৭ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই সনদ না থাকায় দুটি ফিড মিলকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রবিবার রাতে পরিচালিত এ অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলসকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সেতু ফিড মিলকে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক, বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল এবং থানার একটি চৌকস পুলিশ দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা