• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজে উত্তেজনার মধ্যেই ওমান উপকূলে ডুবলো ভারতীয় জাহাজ নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফিড মিলকে জরিমানা নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় ইরান তিউনিসিয়ার রক্ষণভাগে ধস, ৫-১ গোলে সুইডেনের দাপুটে জয় ​ভোলাহাটে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বন্ধ হচ্ছে যুদ্ধ: চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান

প্রতিবেদক / ২১ বার
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

চুক্তি কার্যকর হওয়ার পর আগামী শুক্রবার থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ তথ্য জানিয়েছেন আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৫ জুন) ভোর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিটি আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।

শাহবাজ শরিফের ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একাধিক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, চুক্তি কার্যকর হওয়ার পর আগামী শুক্রবার থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় শাহবাজ শরিফ জানান, উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে মধ্যস্থতাকারীরা এ সপ্তাহে একাধিক প্রস্তুতিমূলক বৈঠক করবেন বলেও তিনি জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এসব বৈঠকে সমঝোতা বাস্তবায়নের কারিগরি ও প্রশাসনিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে। পাশাপাশি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কাতারকেও ধন্যবাদ জানান তিনি।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইরান সরকার। যদিও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবর প্রকাশ করা হয়েছে।  পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে।

তাসনিম সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তির অধীনে তার প্রতিশ্রুতিগুলো—যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ করা, অবরোধ তুলে নেয়া এবং সম্পদ হস্তান্তর—বাস্তবায়ন করেছে কি না, তা যাচাই করার পর ৬০ দিন ধরে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অনুষ্ঠিত হবে। গরিবাবাদি বলেন, নির্ধারিত দিন (শুক্রবার) আলোচনার ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণ করতে দুই প্রতিনিধিদল বৈঠক করবে। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে এটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে।

তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক মন্তব্যে গরিবাবাদী বলেন, এই সমঝোতা স্মারকের অর্থ শত্রুকে বিশ্বাস করা নয়। আমরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নজর রাখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা