• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান নেত্রকোনায় (১৫)পনের জুয়ারি নগদ টাকা ও ষাড় গরুসহ গ্রেপ্তার স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহের আহ্বান

গাজীপুরে ৪৮ ঘন্টা ধরে পানি বন্ধি ,বিশুদ্ধ পানি ও খাবার সংকট

প্রতিবেদক / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে টানা দুই ঘন্টার বৃষ্টিতে ৪৮ ঘন্টা দরে জলাবদ্ধতার কারনে পানি বন্ধি হয়ে প্রায় হাজার পরিবার মানবেতর জীবন যাপন করছে| দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট|
অন্যদিকে অনেক স্থানে ঘড়বাড়ি তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কেটেছে বাসিন্দাদের| ঘড় ছেড়ে অনেকেই আবার আশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকায়| এদিকে পানিবন্দি হাজার হাজার মানুষের মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট|

গতকাল বুধবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভার ৫,৭ ও ৮ ওয়ার্ড, হরিণহাটি, বিশ্বাসপাড়া, পল্লিবিদ্যুৎ, দিঘিরপাড়, ৫নং ওয়ার্ডের ডাইনকিনি, হরতিকতলা, চন্দ্রাসহ আরও কয়েকটি মহল্লায় পানিবন্দি হয়ে আছে অন্তত ৫০ হাজার মানুষ| পানি নিষ্কাশনের ড্রেন ও নালাগুলো অকেজো থাকায় এক দিন পেরিয়ে গেলেও পানি নামতে পারেনি| এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা| ডুবে যাওয়া এলাকাগুলোতে সাবমারসিবল পাম্প, টিউবয়েল পানির নিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট| এতে পানিবন্দি মানুষ বোতল, কন্টেইনারে করে বিভিন্নস্থান থেকে পানি সংগ্রহ করছেন| এছাড়া এসব এলাকায় গ্যাসলাইন বন্ধ রয়েছে| ফলে রান্নাবান্না করে খাওয়ার সুযোগ নেই|এছাড়াও দ্বিতীয় দিনের মতো আসে পাশের শিল্প কারখানা বন্ধ রয়েছে| তবে ইতিমধ্যে পানি নিস্কাসনের জন্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে|

এদিকে বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা আজাদ মাহমুদ ও দেলোয়ার হোসেন জানায় সোমবার ভোর থেকে আমরা পানি বন্ধি হয়ে আছি| না আছে খাবার পানি আর না আছে আমাদের কোন খাবার| পানিতে ঘরের সব কিছু নষ্ট হয়ে গেছে| রান্না করতে পারছিনা দুইদিন ধরে দোকানের শুকনো খাবার খেয়ে বেচে আছি| তাও আবার দোকানের খাবার প্রায় শেষ| এখনো পর্যন্ত কোন আর্থিক সহায়তা ও খাবার দেয়নি পৌরসভার লোকজন বা স্থানীয় জনপ্রতিনিধিরা|
এরশাদ সরকার ও জাকির হোসেন জানায় ব্যাংক থেকে লোন দিয়ে আমরা মুদির দোকান ও পুকুরে মাছ চাষ করেছিলাম| বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে| পুকুর থেকে সব মাছ বের হয়ে গেছে| তাছাড়াও দোকনের সব মালামাল পানিতে নষ্ট হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে| এখন আমরা নিঃশ্ব্য হয়ে গেলাম|

পৌরসভার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন বলেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার কাজ চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ| তবে অধিক পানি জমে যাওয়ার কারণে ড্রেনগুলো পানি ধারণক্ষমতার বাইরে চলে গেছে|
তিনি আরও বলেন, আমরা গতকাল সকাল থেকেই প্রধান খালগুলো নিষ্কাশনের কাজ করছি| আমাদের সঙ্গে স্থানীয় মানুষও কাজ করছে| পানি নেমে গেলে খালগুলোতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে|

এর আগে গতকাল ১৬ জুন ভোরে দুই ঘণ্টার বৃষ্টিতে আকস্মিকভাবে ডুবে যায় পৌরসভার এই এলাকাগুলো| এতে অসংখ্য আবাসিক কলোনি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও শিল্প কারখানায় পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়| সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র দোকানিরা| দিনভর পানিবন্দি মানুষ নিরুপায় হয়ে টিনের চালে, সড়কের পাশে ও ভবনের ছাদে আশ্রয় নেয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা