• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে দ্বন্দ্বে আদিবাসীদের বাড়ি ভাংচুর, উচ্ছেদ, লুটপাটের অভিযোগ পীরগঞ্জে বিনামূল্যে ৩২ জন নারীর মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান নেত্রকোনায় (১৫)পনের জুয়ারি নগদ টাকা ও ষাড় গরুসহ গ্রেপ্তার স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহের আহ্বান

বিদেশে চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রবিউল আলম
স্টাফ রিপোর্টার

নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা তানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন করিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান, এসআই শাকিব, পুলিশ কনস্টেবল আকরামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাদলা পুলিশ ফাঁড়ির সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

মামলার বাদী মোহন মিয়া অভিযোগ করেন, বিদেশে বৈধ চাকরি ও আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার আশ্বাসে অভিযুক্তরা তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ১৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাকে বিদেশে নানা দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানকালে তিনি চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হন। পরে আত্মীয়-স্বজনের সহায়তায় আরও অর্থ পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

দেশে ফিরে তিনি অভিযুক্তদের কাছে অর্থ ফেরত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তারা অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি মদন থানায় এজাহার হিসেবে রুজু করা হয়। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে।
মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন করিম বলেন, “আদালতের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, মামলার বাদী প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা