• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান গাজীপুরে খাবার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহে কার্যকর উদ্যোগের আহ্বান মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরে খাবার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

প্রতিবেদক / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

গাজীপুরে কালিয়াকৈরে খাবার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়েছে।পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আসে পাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান লিঃ নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় সকালে আটটার দিকে শ্রমিকরা প্রতিদিনের ন্যায় কাজে যোগদানের পর সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের বমি, মাথাব্যথা সহ নানাবিধ কারণে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আসে পাশের হাসপাতাল গুলোতে ভর্তি করে।পরে তাতক্ষনিকভাবে একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ পক্ষ।

ওই কারখানার শ্রমিক বেলাল হোসেন ও রাবেয়া খাতুন জানান সকালে আমরা কারখানায় আসি । ভিতরের পানি খাবার পরেই শ্রমিকরা অসুস্থ্য হয়ে যায়। আর কারখানার ভিতরে একটা পঁচা গন্ধ বের হচ্ছে ওই গন্ধের কারনে শ্রমিকরা আরোও বেশি অসুস্থ্য হয়ে গেছে।কারখানার সহকারী এডমিন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন গত তিনদিন ধরে যেসব এলাকায় শ্রমিকরা বৃষ্টির পানিতে জলাবদ্ধতা আটকে ছিল।মুলত ওই শ্রমিক গুলো বেশি অসূস্থ্য হয়েছে।তবে এ ঘটনায় আমরা কারখানায় পরিদর্শন করে পানি নিজেরাই খেয়ে দেখেছি। তাছাড়া পানি পরিক্ষায জন্য ল্যাবে পাঠিয়েছি। আমাদের ধারনা বৃষ্টির ময়লা পানি থেকে তাদের ফুড পয়জনিং হতে পারে।

পুনম শাহরীয়ার ঋতু বাংলাদেশ নিউজ টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা