• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান গাজীপুরে খাবার পানি পান করে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ স্বাস্থ্যঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল সরবরাহে কার্যকর উদ্যোগের আহ্বান মাগুরায় কলেজছাত্রীর ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে নেসকোর গাফিলতি, ৭২ ঘন্টা বিদ্যুৎহীন ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ’ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

প্রতিবেদক / ৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

আদালতের সমন উপেক্ষার পর বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী  মো. ফরহাদ হোসেন নিয়ন বলেন, একটি নালিশি মামলায় আহমেদ জোবায়ের সহ ৪ জনকে আমরা আদালতে হাজির করিয়েছিলাম। মামলাটি শুনানি শেষে বিজ্ঞ আদালত তিনজনকে জামিনে মুক্তি দিয়েছেন এবং আহমেদ জোবায়েরের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও

ফেসবুকে আমরা