সফিকুল ইসলাম রিংকু :
চাঁদপুরের মতলব দক্ষিণে মিথ্যা অভিযোগ এনে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছেন মুনছবদী গ্রামের মাজারুলের স্ত্রী শারমিন আক্তার( ২৯) নামে এক গৃহবধূ। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মুনছবদী গ্রামের প্রধানীয়া বাড়ীতে।
২৯ নভেম্বর বৃহস্পতিবার সরজমিনে জানাযায় ওই বাড়ীর অটোরিক্সা চালক আরিফ গাজীর স্ত্রীর পারভিনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগরা হয় পাশের কলন্তর প্রধানিয়া বাড়ীর মাজারুলের স্ত্রী শারমিনের সাথে । এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে । এই মারামারির ঘটনাকে অন্য দিকে প্রবাহিত করতে মিথ্যা অন্তঃসত্ত্বার নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেন ওই গৃহবধু । গৃহবধূ শারমিনের অন্তঃসত্ত্বা বিষয়টি বাড়ীর অন্য কেউই জানেনা । একই বাড়ীর মিজানের স্ত্রী রিমা আক্তার ও পাশের বাড়ীর জাকিরের মেয়ে রিয়া আক্তার বলেন শারমিন বিষয়টি আমদেরকে জানায়নি । ও অন্তঃসত্ত্বা হলে আমাদের জানাতো । পাশের বাড়ীর রফিক কাজী বলেন তারা আমার বাড়ীতে এসে বিষয়টি আমাকে জানিয়েছে । তখন আমি তাদের কাছে অন্তঃসত্ত্বার বিষয়ে জানতে চাইলে শারমিন বলেন গত সপ্তাহে আমার পিরিয়ড হয়েছে । যদি তার পিরিয়ড হয়ে থাকে, তাহলে সে দুই মাসের অন্তঃসত্ত্বা হয় কি করে । তাছাড়া শারমিন কেন ঘটনার দশদিন পর এ অভিযোগ করলেন । তিনি আরো বলেন আমি পত্রিকায় সংবাদ দেখে মাজারুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে বলেন শারমিন মিথ্যা কথা বলেছে ।
এ বিষয়ে আইসিডিডিআরবি মাঠ কর্মী কার্নিজ ফাতেমা বলেন শারমিনের অন্তঃসত্ত্বার বিষয়টি আমার জানা নেই কারন গত তিন মাস যাবত তাকে বাড়ী গিয়ে আমি পাইনি ।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান মাজারুলের ও তার স্ত্রীর সাথে প্রয় সময় ঝগরা লেগেই থাকে । কিছুদিন আগে মাজারুল স্ত্রীর সাথে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেছিলেন । শারমিনের স্বামী মাজারুলের মোবাইলে একাধিক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি । উল্লেখ্য গত ১৯ নভেম্বর দুপুরে মাজহারুল হক প্রধানের কন্যা মোহনা ( ৭) এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর নুসরাতের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামরির ঘটনা ঘটে । এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয়েছে ।