By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি: সবজির বাজারে আগুন, চাপে মধ্যবিত্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদসারাদেশ

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি: সবজির বাজারে আগুন, চাপে মধ্যবিত্ত

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 26, 2025 3:45 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, ডিম ও মাছ সবকিছুরই দাম বেড়েছে। বাজারে গিয়ে প্রতিদিনই নতুন করে চমকে উঠছেন সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির পরিবারগুলো।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর খিলক্ষেত, মালিবাগ, মিরপুর ও রামপুরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজির দাম আগের চেয়ে ১০ থেকে ৩০ টাকা বেশি। অনেক সবজির দাম এখন আগুন ছোঁয়ার পর্যায়ে।

খিলক্ষেত বাজারে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকা, করলা ৯০ টাকা, পটল ৬০–৭০ টাকা, টমেটো ১৩০–১৫০ টাকা, বেগুন ৭০–৮০ টাকা, আলু ২৫–৩০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০–৬০ টাকা, ঝিঙে ও চিচিংগা ৬০–৭০ টাকা কেজি দরে।

ক্রেতারা বলছেন, গত দুই–তিন সপ্তাহ ধরে দাম লাগামছাড়া হয়ে গেছে। সাপ্তাহিক বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারপ্রধানদের।

নতুন করে বেড়েছে ডিম ও মুরগির দামও। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০–৪৫ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০–১৮০ টাকা। এছাড়া দেশি মুরগির দাম আরও বেশি।

চালের বাজারেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। মধ্যমানের সেদ্ধ চাল বিক্রি হচ্ছে ৫৫–৬২ টাকা কেজি দরে, যা এক মাস আগেও ছিল ৪৮–৫২ টাকার মধ্যে।

পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা, যা আগের চেয়ে ৫ টাকা বেশি। আর রসুন বিক্রি হচ্ছে ১৪০–১৮০ টাকা কেজি দরে, মানভেদে।

বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা মাহমুদ ফিরোজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবে সরকার বদলালেও বদলায়নি আমাদের ভাগ্য। আয় বাড়েনি, বরং বেড়েছে পণ্যের দাম। সবকিছুই যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।”

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহে ঘাটতি, পরিবহণ ব্যয় বৃদ্ধি এবং পাইকারি বাজারে চাহিদা বেশি থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে।

শুধু সবজি নয়, মাছের বাজারেও অস্থিরতা। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ৩২০০ টাকা দরে। মাঝারি সাইজের রুই–কাতলা ৩৮০–৪২০ টাকা, চিংড়ি মাছ ৫০০ থেকে ১২০০ টাকা, পাঙ্গাশ ও তেলাপিয়া ২০০–২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি দেশের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বড় সংকট তৈরি করছে। আয় না বাড়লেও প্রতিদিনের ব্যয় বাড়ায় তারা বাধ্য হচ্ছে জীবনযাত্রার মানে কাটছাঁট করতে।

You Might Also Like

চাঁদা না দেওয়ায় কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ডাকসু নেতা এ বি জুবায়েরের অভিযোগ: ‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি’

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

“মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে: ব্যারিস্টার ফুয়াদ

TAGGED:বাজারে আগুন
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ তিনজন আটক, সংঘর্ষে আহত ১
Next Article কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?