ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
“একতাই শক্তি, বিভেদে দুর্বলতা” — এই নীতিতে ঐক্য গড়াই সম্মিলিত অগ্রগতির পথ।
ঢাকা, শুক্রবার ০১ আগস্ট ২০২৫
সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে নতুন একটি জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠন — বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি)।
“একটাই শক্তি, একটাই বল” — এই স্লোগানকে ধারণ করে ২০২৪ সালে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সম্প্রতি, ০১ আগস্ট ২০২৫ তারিখে সংগঠনটির কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে গঠিত এই কমিটি সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সংগঠন ভিত্তিক ঐক্য গড়ার কাজে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কার্যকরী কমিটির তালিকা (২০২৫-২০২৬):
সভাপতি:
দেলোয়ার হোসেন মাহদী — সম্পাদক, পথিক টিভি; নির্বাহী সম্পাদক, দৈনিক জাগ্রত মাতৃভূমি; জেলা ব্যুরো প্রধান, দৈনিক চেতনায় বাংলাদেশ
সহ-সভাপতি:
মোঃ শহীদ হাসান — সম্পাদক, বিশ্বের আলো টিভি
সাধারণ সম্পাদক:
শেখ রায়হান চৌধুরী — সম্পাদক ও প্রকাশক, দৈনিক জাগ্রত মাতৃভূমি; স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মাতৃজগত
সহ-সাধারণ সম্পাদক:
ইমান আলী — বার্তা সম্পাদক, দৈনিক জাগ্রত মাতৃভূমি
যুগ্ম সাধারণ সম্পাদক:
অভিশেখ চন্দ্র রায় — প্রতিনিধি, দৈনিক দেশবাংলা ও আই টেলিভিশন (ঠাকুরগাঁও)
সাংগঠনিক সম্পাদক:
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ — জেলা প্রতিনিধি (চাঁদপুর), একুশে সংবাদ, দৈনিক কালের সমাজ, Bangladesh Mail24
সহ-সাংগঠনিক সম্পাদক:
জহির শাহ্ — জেলা প্রতিনিধি, কালিকাপ্রসাদ টিভি ও দূরন্তবিডিডটকম
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
মোঃ হাবিব — ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি
ধর্ম বিষয়ক সম্পাদক:
মুহাম্মদ এরশাদুল ইসলাম — বরগুনা প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি; স্টাফ রিপোর্টার, প্রতিদিনের স্বদেশ
দপ্তর সম্পাদক:
মো. নাহিদুর রহমান শামীম — ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক গ্লোবাল নেশন; জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
নারী ও শিশু বিষয়ক সম্পাদক:
অজান্তা ইসলাম লামিয়া — স্টাফ রিপোর্টার, দৈনিক জাগ্রত মাতৃভূমি
সাংস্কৃতিক সম্পাদক:
ফাহমিদা ফিরোজ — নিউজরুম এডিটর, দৈনিক জাগ্রত মাতৃভূমি ও পথিক টিভি
সাহিত্য বিষয়ক সম্পাদক:
রিয়াজুল হক সাগর — রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি
শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক:
মোঃ নাহিদুল ইসলাম নাঈম — বিশেষ প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি
সমাজকল্যাণ সম্পাদক:
মোঃ মনির হোসেন — ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি
তথ্য ও গবেষণা সম্পাদক:
ইয়াছিন চৌধুরী (নিবিড়) — নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, পথিক টিভি
ক্রীড়া সম্পাদক:
আকাশ দাশ সৈকত — ক্রীড়া প্রতিনিধি, ভয়েজবিডি ২৪; বিশেষ প্রতিনিধি, দৈনিক জাগ্রত মাতৃভূমি
আইন বিষয়ক সম্পাদক:
মোঃ খালিদ হাসান নিশাদ — স্টাফ রিপোর্টার, দৈনিক জাগ্রত মাতৃভূমি; আইন সম্পাদক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট (গাজীপুর জেলা); সাংগঠনিক সম্পাদক, আসক ফাউন্ডেশন
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে সক্রিয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি নিরপেক্ষ, সাহসী এবং বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চা নিশ্চিত করতে চায়। একইসাথে, সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য সম্মানী ও আইনি সহায়তা নিশ্চিত করাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য।