নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বাংলামোটরে চেইন বইয়ের দোকান ‘বাতিঘর’-এ হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় কাটান।
সাধারণ পাঠকের মতোই স্বাভাবিকভাবে দোকানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন বই বেছে নেন এবং নিজের পছন্দ অনুযায়ী কয়েকটি বই সংগ্রহ করেন।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান খুবই স্বাভাবিকভাবে বই কেনাকাটা করেন, কোনো বিশেষ আনুষ্ঠানিকতা ছাড়াই একজন পাঠকের মতোই সময় কাটান।
জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ এবং আনিসুল হকের রচনা। পাশাপাশি তিনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল
গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন ও নূরুল কবিরের বিভিন্ন বইও সংগ্রহ করেন।
এ সময় দোকানে উপস্থিত কয়েকজন পাঠক তার সঙ্গে ছবি তোলেন বলেও জানা গেছে।