সুমাইয়া মোস্তাকিম:
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রতিষ্ঠা বার্ষিকী দিচ্ছে ডাক ধানের শীষ জিতেই যাক এই প্রতিবাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় একটি সমাবেশ।
উক্ত সমাবেশে স্থানীয় রাজনীতিতে একটি ব্যতীক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।জাতীয়-দলীয় পতাকা উত্তোলন ও পবিত্র গ্রন্থ আল-কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।
তিনি বলেন নারীর জাগরণ মানে ঘরে ঘরে গনতন্ত্রের আলো ছড়িয়ে পরা।মা- বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদা হাবিবা নারীদের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের গুরত্ব তুলে ধরেন।তিনি আরো বলেন,বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড দিবেন তারেক রহমান।প্রতিটি পরিবার পাবেন স্বাস্থ্যসেবা কার্ড। প্রতিটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য সেবায় নিশ্চয়তা দিবে বিএনপির পক্ষ থেকে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, পজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক প্রমুখ।উল্লেখ্য উপজেলা বিএনপির আয়োজনে ২৯ আগষ্ট হিন্দু সমাবেশ ও ৩০ আগষ্ট ওলামা-মাশায়েখ সমাবেশেও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলো।